
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোয় মুক্তি পাচ্ছে দেব অভিনীত 'বাঘাযতীন'। এবার সেই বাঘাযতীনের শুটিং সেরে নিজের কাজের অভিজ্ঞতা সম্পর্কে লিখলেন দেব।
দেব লিখলেন ''দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যে বিপ্লবী, তাঁর চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। অধীর আগ্রহে বসে রয়েছি বড় পর্দায় এই চরিত্রকে নিয়ে আসার জন্য।”
এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ তাঁদেরও, যাঁরা স্বাধীনতার জন্য দিয়েছেন প্রাণ। ৭৫ বছরেও ভোলা যায় না তাঁদের সেই বলিদান। বারবার ফিরে আসে তাঁদের গল্প। সিনেমার পর্দায় ফুটে ওঠে তাঁদের জীবন কাহিনি। এবার স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাহিনি বড়পর্দায় তুলে ধরতে চলেছেন প্রযোজক-অভিনেতা দেব।
