Breaking News

 

Entertainment

3 years ago

Jiah Khan Suicide Case: দশ বছরের অপেক্ষার শেষে জিয়া খান আত্মহত্যা মামলায় রায় দেবে আদালত

(Left)jiah Khan -  Suraj Pancholi(Right)
(Left)jiah Khan - Suraj Pancholi(Right)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৮ এপ্রিল বলিউড অভিনেত্রী জিয়া খান আত্মহত্যা মামলায় রায় ঘোষণা করতে চলেছে আদালত। বিশেষ সিবিআই আদালত এই মামলায় রায় জানাবে বলে জানা গিয়েছে। 

২০১৩ সালের ৩ জুন মুম্বইতে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন জিয়া খান। তার আগে আদিত্য পাঞ্চোলির ছেলে সূরজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী। ২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন তাঁরা। জিয়ার মৃত্যুর পর তাঁর মা রাবিয়া খান জানান, সূরজের সঙ্গে সম্পর্কে থাকাকালীন জিয়াকে নানা ভাবে হেনস্থা করা হত। সূরজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন রাবিয়া খান। তাঁর অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তবে পাঞ্চোলি পরিবারের আশা, সত্যের পক্ষেই রায় দেবে মহামান্য আদালত, এবং তাঁরা বেকসুর খালাস পাবেন।এই মুহূর্তে সূরজ জামিনে মুক্ত। তাঁর আইনজীবী প্রশান্ত পাটিল ও তার মক্কলের সুবিচারের আশা রাখেন মহমান্য আদালতের কাছে।  

You might also like!