Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

Court summons actor Jacqueline Fernandez : আরও বিপাকে অভিনেত্রী জ্যাকলিন, ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে হাজিরার নির্দেশ পাটিয়ালা কোর্টের

Court summons actor Jacqueline Fernandez
Court summons actor Jacqueline Fernandez

 

নয়াদিল্লি, ৩১ আগস্ট : আরও বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার বলিউডের নামকরা এই অভিনেত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেত্রীকে। বুধবার জ্যাকলিনকে সমন পাঠিয়ে আদালত নির্দেশিকায় জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর সশরীরে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।

কেন জ্যাকলিনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হল, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছ থেকে। বর্তমানে ২০০ কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির মামলায় জ্যাকলিনের নাম জড়িয়েছে। গত ১৭ আগস্ট দিল্লির একটি বিশেষ আদালতে জ্যাকলিনের বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে ইডি। এর আগে একাধিকবার জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি-র আধিকারিকরা।


You might also like!