Entertainment

2 years ago

Byomkesh Bakshi: ব্যোমকেশের শ্যুটিং ঘিরে সমস্যা! মৌমাছির কবলে পড়ল গোটা ইউনিট

Srijit Mukherjee (File Pifcture)
Srijit Mukherjee (File Pifcture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যোমকেশ ওয়েব সিরিজ় শুটিং করতে মধ্যপ্রদেশে হাজির হয়েছেন সৃজিত। বুধবার জঙ্গলের মধ্যে কিছু শট নিতে গিয়ে হঠাই মৌমাছিদের পাল্লায় পড়ে ইউনিট। কোনও কারণ ছাড়াই বেশ একটা মৌমাছির দল ধেয়ে আসে ইউনিটের দিকে। সৃজিত এবং সিরিজ়ের ডিওপি সৌমিক হালদার-সহ ইউনিটের একাধিক ব্যক্তি মৌমাছির কামড়ে বেশ ক্ষতবিক্ষত! সৃজিতের কানে মৌমাছি হুল ফুটিয়েছে। সৌমিকের অবস্থা আরও শোচনীয়। ইউনিটের আরও কয়েকজনও বেশ নাজেহাল।

অগস্ট মাসে মুক্তি পাবে সৃজিতের ব্যোমকেশ ওয়েব সিরিজ়। মুখ্য ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য ছাড়া রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং সোহিনী সরকার। একই সময়ে দেবও তাঁর ব্যোমকেশ নিয়ে বড় পর্দায় আসছেন। অপেক্ষায় দিন গুনছেন দর্শক। 

You might also like!