Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Entertainment

3 years ago

ব্রিচ ক্যান্ডিতে ভর্তি দীপিকা! কেমন আছেন অভিনেত্রী

Dipika Padukone
Dipika Padukone

 


মুম্বই, ২৮ সেপ্টেম্বরঃ আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মঙ্গলবার মাঝরাতে অভিনেত্রীকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। রাতেই হাসপাতালে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা হয় দীপিকার। পরে চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে দেখে। আপাতত ওই চিকিৎসক দলের পর্যবেক্ষণেই হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী। কী হয়েছে অভিনেত্রীর, তা জানা যায়নি।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে হঠাৎই প্রবল শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করেন অভিনেত্রী। সঙ্গে ছিল অতিরিক্ত দুর্বলতা এবং ক্লান্তিবোধ। তবে তিনি বাড়িতেই ছিলেন কি না তা জানা যায়নি। মধ্যরাতে অসুস্থ অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, অভিনেত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

এই মুহূর্তে শাহরুখ খানের বিপরীতে পাঠান ছবিতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শাহরুখের পাশাপাশি জন আব্রাহামও রয়েছেন ওই ছবিতে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় শাহরুখ, দীপিকা, জনের এই ছবি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি।


You might also like!