Entertainment

3 years ago

Box Office: মুক্তি পেল 'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক

Box Office
Box Office

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত ছবি 'শেহজাদা'। এই ছবির ট্রেলার, টিজার ও বেশ কয়েকটি গান মুক্তি পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর তার দর্শকদের মনে জায়গা করেও নিয়েছে। এবার প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির টাইটেল ট্র্যাক। সোনু নিগমের গলায় সেই গানও বেশ পছন্দের হয়েছে নেটিজেনদের।


গানটিতে সুর দিয়েছেন প্রীতম। সম্প্রতি কার্তিক আরিয়ান তার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে 'শেহজাদা'র টাইটেল ট্র্যাকটি পোস্ট করেছেন। আর তারপরই নেট দুনিয়ায় ঝড় তুলেছে এই টাইটেল ট্র্যাক। কেউ লিখেছেন, 'শেহজাদার টাইটেল ট্র্যাকটি অসাধারণ লাগল। কী সুন্দর গান।' আবার কেউ লিখেছেন, 'সোনু নিগম অসাধারণ একজন শিল্পী।' এই ছবির মুক্তি পাওয়া প্রতিটা গানই বেশ জনপ্রিয় হয়েছে সিনেপ্রেমীদের কাছে।


মূলতঃ তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক 'শেহজাদা'। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। 'শেহজাদা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছেন কৃতী শ্যানন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। এই ছবিতে প্রথমবার অ্যাকশন স্টার অবতারে দেখা যাবে কার্তিককে। নেট দুনিয়া কাঁপালেও এখন দেখার বক্স অফিসে এই ছবি কতটা সাফল্য আনতে পারে!


You might also like!