Breaking News

 

Entertainment

3 years ago

Amitabh Bacchan : বুকে ব্যথা নিয়েই জলসায় হোলি উদযাপন বিগ বি-র, শুভেচ্ছা জানালেন সকলকে

Amitabh Bachchan
Amitabh Bachchan

 

মুম্বই, ৭ মার্চ  : আমজনতার পাশাপাশি এদিন রঙের উৎসবে মেতে ওঠে সেলিব্রিটিরাও।অসুস্থতার মধ্যে জলসার বাড়িতে রঙের উৎসবে মেতে উঠলেন অমিতাভ বচ্চন । সোমবার রাতে তাঁর মুম্বইয়ের বাসভবন জলসায় হোলিকা দহন উদযাপনে সামিল ছিলেন বিগ বি ।টুইটে নিজেই জানিয়েছেন তা । সেই সঙ্গে এদিন সকলকে হোলির শুভেচ্ছা জানান তিনি ।

গতকালই একটি পোস্টের মাধ্যমে মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন, হায়দ্রাবাদে নাগ অশ্বিনীর প্রজেক্ট কে-চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ে চরম আহত হয়েছেন অমিতাভ বচ্চন। বুকের পাঁজরের কার্টিলেজে আঘাত পেয়েছেন তিনি। সব শুটিং বাতিল করেছেন। এই খবর শোনার পরেই অভিনেতার ভক্তমহলে শুরু হয় চরম উদ্বেগ।

যদিও ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা নিজেই জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। চেন্নাইতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তার কতগুলি পরীক্ষা-নিরিক্ষা করে ছেড়ে দিয়েছেন। আপাতত মুম্বই ফিরে এসেছেন অভিনেতা, জলসার বাড়িতে বিশ্রামে রয়েছেন।তবে অসুস্থ থাকলেও রঙের উৎসবে মেতে উঠতে ভোলেননি তিনি। সোমবার রাতে তাঁর মুম্বইয়ের বাসভবন জলসায় অনুষ্ঠিত হয়েছে হোলিকা উদযাপন।

সেই ছবি এদিন ভাগ করে নিয়েছেন অভিনেতা তাঁর টুইটারে। লিখেছেন, “গত রাতে জলসায় ‘হোলিকা’ জ্বালানো হয়েছিল, হোলির দিন তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও এখন তা সুসম্পন্ন হয়েছে। হোলি আজ পালিত হচ্ছে। ঠিক কবে হোলির দিনক্ষণ ছিল, তা না জানার কারণে ঠিকমতো জোগাড় করা হয়নি সবকিছু। এই আনন্দ উৎসব উদযাপনের জন্য আমার শুভেচ্ছা সবাইকে।”

তিনি ভক্তদের উদ্দেশ্যে আরও জানিয়েছেন, “এটাই সময় নিজেকে আবারও রিচার্জ করতে। আমার সুস্থতার জন্যে যারা প্রার্থনা করছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ যে আমার কাছে এত সুন্দর একটি পরিবার রয়েছে।আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। চিকিৎসকদের পরামর্শগুলি আলিঙ্গন করছি। সবাইকে হোলির শুভেচ্ছা।”

You might also like!