
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা ইন্ডাস্ট্রি থেকে হিন্দি সর্বত্রই তিনি বিরাজমান। তবে বর্তমান সময়ের বেশিরভাগটাই তিনি মুম্বইতে কাটাচ্ছেন। তিনি আর কেউ নন বাংলা ইন্ডাস্ট্রির বাঘিনী স্বস্তিকা মুখোপাধ্যায়। বড়পর্দা থেকে সিরিজ সব জায়গায়ই ছুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। তবে বর্তমানে বাংলায় কাজ অনেক কমিয়ে দিয়েছেন তিনি? তবে কি বাংলায় আর কাজ করবেন না তিনি?
সদ্য মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ছবি ‘শিবপুর’। তা নিয়েও বিস্তর বিতর্ক হয়েছিল।
সূত্র মারফত জানা গিয়েছে, পরপর বেশ কিছু পরিচালককে না করেছেন তিনি। সৃজিত মুখোপাধ্যায় নাকি তাঁর নতুন ছবির জন্য কথা বলেছিলেন স্বস্তিকার সঙ্গে। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে হয়ে ওঠেনি। শুধু তাই নয়, যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান নতুন প্রযোজনা সংস্থা শুরু করার পরই কথা বলেছিলেন নায়িকার সঙ্গে। স্টুডিয়োপাড়ার অন্দরের খবর, এই মুহূর্তে নায়িকার যা পারিশ্রমিক, তা নতুন প্রযোজকদের পক্ষে বহন করা বেশ কঠিন। সেই কারণেই আর কথা এগোয়নি।
