Entertainment

2 years ago

Akshay Kumar’s OMG 2: ও এম জি! সেন্সর বোর্ডের জালে আটকে গেল আক্কির ‘ওএমজি ২’

Akshay Kumar in OMG2 (File Picture)
Akshay Kumar in OMG2 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ অগস্ট মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমার অভিনীত  ‘ওএমজি২’।২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি: ওহ মাই গড’।তারই সিকুয়েল এই ছবিটি। ছবিটি মুক্তি পেতে ১ মাস ও সময় নেই তার আগেই বড়স়ড়  হোঁচট খেল ‘ওএমজি ২’। সূত্রের খবর, স্থগিতাদেশ দিয়েছে সেন্সর বোর্ড তথা সিবিএফসি। শোনা যাচ্ছে, সব দিক ভেবেচিন্তে, পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ না করে ছবিকে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড।

প্রসঙ্গত, ‘আদিপুরুষ’ ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ছবি নিয়ে শুরু হয় বিতর্ক। ছবিতে চরিত্রদের সাজপোশাক থেকে শুরু করে সংলাপ— সব নিয়েই অসন্তোষ তৈরি হয় দর্শকের মধ্যে। তার উপরে যে হেতু ‘আদিপুরুষ’ হিন্দু মহাকাব্য রামায়ণের আধুনিক সংস্করণ, তাই সেই অসন্তোষ বিক্ষোভে পরিণত হতে খুব একটা সময় লাগেনি। এমন গুণগত মানের ছবিতে ছাড়পত্র দেওয়া নিয়ে প্রবল সমালোচনা ও রোষের মুখে পড়তে হয় সেন্সর বোর্ডকেও। শেষমেশ ছবির কিছু সংলাপ বদল করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তাতেও লাভ বিশেষ হয়নি। বরং সাধারণ দর্শকের সামনে মুখ পুড়েছে সেন্সর বোর্ডেরই।

ফিল্ম বিশেষজ্ঞদের মতে  ‘আদিপুরুষ’ নিয়ে এমন অভিজ্ঞতার পর আর তার পুনরাবৃত্তি চায় না সেন্সর বোর্ড। সে কারনে ‘ওএমজি ২’-এর মতো একটি ছবিকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে আরো অনেক বেশী সতর্ক হতে চায় সেন্সর বোর্ড। 

উল্লেখ্য, ‘ওএমজি: ওহ মাই গড’ ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করার পর ‘ওএমজি ২’-তে মহাদেবের ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অক্ষয়ের সেই লুকও।যা ইতি মধ্যেই সাড়া ফেলেছে সমাজ মাধ্যমে। 

You might also like!