
কলকাতা, ১৭ জুলাই: সকলের প্রার্থনাকে মিথ্যে করে মারন রোগ ক্যান্সারের কাছে হার মানে মৃত্যুর কাছে হার মেনে নেয় টলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪ বছর বয়সে এই অভিনেত্রীর মৃত্যু মানতে পারেনি অনেকেই । ঐন্দ্রিলার মৃত্যুর পর ভেঙে পড়েছিল তার প্রমিক সব্যসাচীও ।
২০২২- র ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপতালে ভর্তি হয় ঐন্দ্রিলা । কিন্তু ২০ দিনের অবিরাম লড়াই শেষেও শেষরক্ষা হয় না। নিভে যায় তরতাজা প্রাণটা। কিন্তু ঐন্দ্রিলার মৃত্যুর আট মাস পরও ফের সক্রিয় অভিনেত্রীর ইউটিউব চ্যানেল । একজন মানুষের মৃত্যুর পর কিভাবে তার প্রোফাইল সক্রিয় হতে পারে এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে । সম্প্রতি ফিরল ঐন্দ্রিলা শর্মার স্মৃতি । সক্রিয় হল তাঁর ইউটিউভ অ্যাকাউন্ট।
শোনা যাচ্ছে, ভারচুয়াল জগতের মাধ্যমেই ঐন্দ্রিলার স্মৃতি বাঁচিয়ে রাখতে চায় তাঁর পরিবার । অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া তাঁর মা ব্যবহার করেন । তাই ঐন্দ্রিলা শর্মার প্রোডাকশন নামের চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও ।
