
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত। আর এই সময়ই মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে মানালিতে আটকে পড়লেন অভিনেতা রুসলান মুমতাজ। অভিনেত্রী অঞ্জনা মুমতাজের ছেলে রুসলান মুমতাজ। ‘মেরা প্যাহেলা প্যাহেলা প্যায়ার’ সিনেমার মাধ্যমে অভিনয় সফর শুরু করেছিলেন। তবে বড়পর্দায় কেরিয়ারে তেমন সুবিধা করতে পারেননি। পরে হিন্দি টেলিভিশনে অভিনয় শুরু করেন। শোনা গিয়েছে, একটি মিউজিক ভিডিওর শুটিং করতে মানালিতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই আটকে পড়েন কলাকুশলীদের সঙ্গে।
