Entertainment

2 years ago

Afgun singer died: পাকিস্তানে আশ্রয় নেওয়া জনপ্রিয় আফগান গায়িকাকে গুলি করে হত্যা

A popular Afghan singer who took refuge in Pakistan was shot dead
A popular Afghan singer who took refuge in Pakistan was shot dead

 

কলকাতা,১৭ জুলাই: আফগানিস্তান থেকে পালিয়ে এসেও শেষ রক্ষা হল না। পাকিস্তানে আশ্রয় নেওয়া জনপ্রিয় আফগান গায়িকা হাসিবা নুরিকে গুলি করে হত্যা করা হল । ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পাক মুলুকে। পাকমুলুকের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।

জানা গেছে,২০২১ সালে তালিবানদের হাত থেকে বাঁচতে পাকিস্তানে এসে আশ্রয় নিয়েছিলেন হাসিবা । তারপর থেকে পেশোয়ারে ছিলেন তিনি । সেখানেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গায়িকাকে গুলি করে হত্যা করে । ঘটনার পরই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয় । পাক পুলিশ এসে গায়িকার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।

শোনা যায়, কিছুদিন আগে একটি টিকটক ভিডিও আপলোড করেছিলেন হাসিবা । তা থেকেই তাঁর লোকেশন জানতে পেরে যায় দুষ্কৃতীরা । গুলি করে হত্যা করা হল জনপ্রিয় আফগান গায়িকা হাসিবা নুরিকে । সোমবার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড় ।


You might also like!