Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

National Water Award: ৯টি বিভাগে ৩৮টি পুরস্কার, মঙ্গলবার জাতীয় জল সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি

National Water Award
National Water Award

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার, ২২ অক্টোবর নতুন দিল্লিতে জাতীয় জল পুরষ্কার ২০২৩ প্রদান করবেন। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯টি বিভাগে ইতিমধ্যেই মোট ৩৮টি পুরস্কার ঘোষণা করেছে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা নগর পালিকা, সেরা জল ব্যবহারকারী সংগঠন এবং সেরা নাগরিক সমাজ।

সেরা রাজ্য বিভাগে প্রথম হয়েছে ওডিশা। উত্তর প্রদেশ দ্বিতীয় এবং গুজরাট ও পুদুচেরি যৌথভাবে তৃতীয় হয়েছে। ট্রফি এবং শংসাপত্র ছাড়াও প্রতি বিজেতা পাবে নগদ পুরস্কার। উল্লেখ্য, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা নগর পালিকা সংস্থা, সেরা জল ব্যবহারকারী সমিতি এবং সেরা নাগরিক সমাজ-সহ ৯টি বিভাগে ৩৮টি পুরস্কারের ঘোষণা করেছে।

You might also like!