Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bengaluru Metro : পরনে ময়লা পোশাক! চাষিকে মেট্রোয় উঠতে বাধা বেঙ্গালুরুতে

Bengaluru Metro (File Picture)
Bengaluru Metro (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাথায় ফসলভরা বস্তা, পরনে ধুলো মাখা জামা পরেই বেঙ্গালুরু মেট্রো স্টেশনে ঢুকতে গিয়েছিলেন তিনি। কিন্তু মেট্রোর এক আধিকারিক তাঁকে ব্যাগেজ চেকপয়েন্টে আটকে দেন। তাঁকে জানিয়ে দেওয়া হয় টিকিট থাকা সত্ত্বেও এমন পোশাক পরে তিনি মেট্রোয় উঠতে পারবেন না। জাতীয় মানবাধিকার কমিশন বেঙ্গালুরুর রাজাজিনগর স্টেশনে গত ২৬ ফেব্রুয়ারির এই ঘটনা ভাইরাল হতেই স্বতঃপ্রণোদিত ভাবে হস্তক্ষেপ করল। এই বিষয়ে তাঁদের মন্তব্য, ‘ভাইরাল ভিডিয়ো এবং সংবাদমাধ্যমে প্রকাশিত কন্টেন্ট যদি সত্য হয়, তবে যা হয়েছে, তা মানবাধিকার লঙ্ঘন। কোনও ব্যক্তিকে তাঁর পোশাকের নিরিখে গণপরিবহণে উঠতে বাধা দেওয়া যায় না। কারও কাছে আপত্তিকর কোনও লাগেজ থাকলে, তবেই আইন মোতাবেক তাঁকে আটকানো যায়।’

এই ঘটনার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে কী করা হবে— সে ব্যাপারে কর্নাটকের মুখ্যসচিব এবং বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডকে চার সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে হবে।

প্রসঙ্গত, ওই কৃষকের সঙ্গে মেট্রো আধিকারিকের খারাপ ব্যবহারের ভিডিয়ো তুলে কেউ একজন সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন। কেন একজন কৃষকের সঙ্গে এমন ব্যবহার করা হবে, প্রশ্ন তোলেন প্রত্যক্ষদর্শীদের অনেকেই। পরে অবশ্য ওই ব্যক্তিকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হয় বলে খবর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…