Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Vande Bharat : খুব শীঘ্রই স্লিপার কোচ বন্দে ভারতে, চলবে হাওড়া-দিল্লি রুটেও!

Vande Bharat  (Fuloe Picture)
Vande Bharat (Fuloe Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচনের আগেই শুরু হবে  স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। রেল বোর্ড সূত্রে খবর, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির কাজ শেষ। কোচের ভিতরের সাজসজ্জা শুরু হবে এবার। ফেব্রুয়ারির শেষ দিকে সম্পূর্ণ হবে সব কাজ। হাওড়া-দিল্লির মধ্যেও এই ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।  

জানা গিয়েছে, চেন্নাইয়ের আইসিএফে কোচ তৈরির কাজ চলছে। লম্বা দূরত্বে চলবে এই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। প্রাথমিকভাবে সব ট্রেনের অভিমুখ হবে দিল্লির দিকে। রাজধানী ও প্রিমিয়াম ট্রেন থেকে সামান্য কিছু পরিবর্তন হবে এই ট্রেনে। প্রতি কোচে চারটির পরিবর্তে তিনটি শৌচালয় থাকবে। থাকবে মিনি পেন্ট্রি কার। চেয়ার ঘুরবে ১৮০ ডিগ্রি।   

এছাড়াও এই ট্রেনের মধ্যে থাকছে জিপিএসযুক্ত ইনফরমেশন সিস্টেম। সিসিটিভি ক্যামেরা, ভ্যাকুয়াম টয়লেট, পাওয়ার ব্রেক। হালকা এই ট্রেন মাত্র ৫২ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারবে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত সংস্থা কিনেট রেলওয়ে সলিউশনসের সঙ্গে ভারতীয় রেলের চুক্তি হয়েছে স্লিপার ক্লাস বন্দে ভারত তৈরি করার জন্য। মোট ১২০টি বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন তৈরি করবে এই সংস্থা। ৩৫ বছরের জন্য রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেবে এই সংস্থা। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…