Breaking News
 
Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন Yogi Adityanath | অখিলেশ-কংগ্রেসকে টেক্কা দিয়ে ৩২০ আসনের লক্ষ্যে বিজেপি! ২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা যোগীর

 

Uddhav Thackeray : 'গণতন্ত্রের হত্যা', শিবসেনার অধিকার হারিয়ে নির্বাচন কমিশনকে তোপ উদ্ধবের

Uddhav Thackeray
Uddhav Thackeray

 

মুম্বই, ১৮ ফেব্রুয়ারি  : দলীয় বিধায়কদের বিদ্রোহে আগেই খুঁইয়েছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। আর শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে বাবা বালাসাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অধিকারও হারান উদ্ধব ঠাকরে। রাতেই জরুরি সাংবাদিক সম্মেলন করে বালাসাহেব পুত্র জানিয়ে দিয়েছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।’ নির্বাচন কমিশনকে কার্যত খুনি হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই আদেশের মধ্য দিয়ে গণতন্ত্রকে খুন করা হয়েছে। কিন্তু এইভাবে শিবসেনাকে শেষ করা যাবে না।’

কমিশনের নির্দেশের পরেই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার মধ্যেই জরুরি সাংবাদিক সম্মেলন করেন বালাসাহেব পুত্র। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘মোদী জমানায় নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। প্রভুরা যা নির্দেশ দিচ্ছেন, তাই পালন করে চলেছেন মেরুদণ্ডহীন কমিশনাররা। সুপ্রিম কোর্টে এখনও মামলা বিচারাধীন। তার মধ্যে আচমকা এই নির্দেশ দে্দওয়া হয়েছে। সামনেই বৃহন্মুম্বই পুর নিগম সহ একাধিক পুরসভার নির্বাচন। আর ওই নির্বাচনের আগে বিজেপির সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন উদ্ধব। তাঁর কথায়, ‘দেশে তো একনায়কতন্ত্র চালাচ্ছেন। লালকেল্লা থেকে আনুষ্ঠানিকভাবেই গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করে দিন।’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…