Breaking News
 
TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য

 

Mithun Chakraborty : ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত : মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty
Mithun Chakraborty

 

আগরতলা, ৩ ফেব্রুয়ারি : ত্রিপুরায় বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত। আজ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রতন চক্রবর্তীর সমর্থনে রোড শো-তে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দৃঢ় প্রত্যয়ের সুরে একথা বললেন বিজেপি কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী।

এদিন তিনি বলেন, আজ সাধারন মানুষ থেকে শুরু করে বিজেপি সমর্থকদের বিপুল সমাবেশ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে গত ৫ বছরে ত্রিপুরা নতুন রূপে ফিরে এসেছে। অতীতের সমস্ত কিছু ছাপিয়ে গত ৫ বছরে ত্রিপুরায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সাথে আগামী ৫ বছরের জন্য গৃহীত কর্ম পরিকল্পনায় ত্রিপুরা দেশের শ্রেষ্ঠ রাজ্যের তালিকায় প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন।

তাঁর দাবি, ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ২০১৮ সালের বিধানসভা নির্বাচনকে ছাপিয়ে যাবে। সাথে তিনি যোগ করেন, বিজেপির প্রত্যাবর্তনে ত্রিপুরায় উন্নয়নের ধারা আরও গতি পাবে।

এদিন রোড শো-তে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বিধায়ক রতন চক্রবর্তী সহ দলীয় সমর্থকরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…