
দার্জিলিং, ৮ নভেম্বর : এবার রাতেও চলবে টয়ট্রেন। ডিএইচআর কর্তৃপক্ষ খুব শীঘ্রই টয়ট্রেনকে রাতে চালানোর নির্দেশিকা জারি করবে রেল।
১২ নভেম্বর থেকেই পাহাড়ে চলবে জয় রাইড। এমনটাই জানিয়েছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধিকর্তা প্রিয়াংশু। এই টয় ট্রেনের যাত্রা দার্জিলিং স্টেশন থেকে ১০ কিলোমিটার দূরের ঘুম রেলস্টেশন পর্যন্ত। আগামী ১২ নভেম্বর থেকে পাহাড়ে শুরু হচ্ছে ঘুম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল আয়োজনের মুল লক্ষ্য বিশ্বের দরবারে হেরিটেজ স্বীকৃতি প্রাপ্ত বিশ্বখ্যাত টয়ট্রেনকে আরও বেশি মাত্রায় আকর্ষনীয় করে তোলা। আর এই ঘুম ফেস্টিভ্যালকে পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে রাতেও পাহাড়ে টয়ট্রেনকে চালানর পরিকল্পনা নিয়েছে ডিএইচআর কর্তৃপক্ষ। ঘুম ফেস্টিভ্যাল শুরু হবে ১২ নভেম্বর থেকে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।
