Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Jammu and kashmir : ভোটের আগে নিরাপত্তা আঁটোসাঁটো জম্মু ও কাশ্মীরে, ভোট কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

Jammu and kashmir polls (symbolic picture)
Jammu and kashmir polls (symbolic picture)

 

শ্রীনগর, ৭ সেপ্টেম্বর : ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে জম্মু ও কাশ্মীর। সর্বদা কড়া নজরদারি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তাছাড়া ভোটগ্রহণ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, তা ভোটদান কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ডোডার জেলা নির্বাচনী অফিসার হরবিন্দর সিং বলেছেন, "এই আসন্ন বিধানসভা নির্বাচনের অন্যতম কেন্দ্রবিন্দু হল নজরদারি। আমাদের ২৭টি স্ট্যাটিক নজরদারি দল রয়েছে, তারা ২৪ ঘন্টা সীমান্তে ৩টি শিফটে কাজ করবে। আমাদের ২৭টি ফ্লাইং স্কোয়াড দলও রয়েছে...আমরা ৫৩৪টি ভোটকেন্দ্র ২৪ ঘন্টা সিসিটিভি-র মাধ্যমে লাইভ পর্যবেক্ষণ করতে যাচ্ছি।"

শ্রীনগর, ডোডা-সহ জম্মু ও কাশ্মীরের সর্বত্রই নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হচ্ছে। ৯০-আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীর বিধানসভায় ভোট হবে ৩ দফায়। প্রথম দফায় ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ভোট ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। ফল ঘোষণা ৮ অক্টোবর।

You might also like!