Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

2 months ago

Gujarat Road Accident: গুজরাটের সুরেন্দ্রনগরে ট্রেলারের ধাক্কায় মৃত তিন যুবক

Gujarat Road Accident
Gujarat Road Accident

 

সুরেন্দ্রনগর, ১১ ডিসেম্বর : গুজরাটের সুরেন্দ্রনগর জেলার পাটদি তালুকের নাভিয়ানি গ্রামের কাছে বুধবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে| ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন যুবক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, নাভিয়ানি গ্রামের কাছে একটি দ্রুতগামী গাড়ি সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কার অভিঘাত এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেল আরোহী তিন যুবকই ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ঘাতক গাড়ির চালক গাড়িটি নিয়ে পলাতক। স্থানীয়রা পুলিশে খবর দেন।

জানা যাচ্ছে, নিহতদের মধ্যে দুজন সম্পর্কে ভাই| তারা তাদের নতুন চাকরির জন্য যাচ্ছিলেন। তখনই নাভিয়ানির কাছে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়, এতে তিনজনেরই মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দাসাদার পুলিশ এক আধিকারিক ভি.জে. মালব্য জানিয়েছেন, একটি বাইকে থাকা তিন যুবক মারা গেছেন| প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাইকটিকে একটি গাড়ি (ট্রেলার) ধাক্কা মারে। নিহত তিনজনই এরওয়াদা গ্রামের বাসিন্দা।

You might also like!