Sreenagar:লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত তিন সন্ত্রাসীবাদী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Three Lashkar-e-Taiba terrorists arrested, arms and ammunition recovered
Three Lashkar-e-Taiba terrorists arrested, arms and ammunition recovered

 

শ্রীনগর, ১০ আগস্ট  : শ্রীনগরের বুদগাম জেলা থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার তিন জঙ্গিকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বুদগামের খানসাহেব এলাকায় অভিযান চালিয়ে তিনজন জঙ্গিকে গ্রেফতার করেছে।

ধৃত জঙ্গিরা গোলাম নবী দার, ক্রেমশোরার তাহির আহমেদ দার, আকিব রাশেদ গণি, আব্দুল রাশেদ গণি। ধৃত জঙ্গিদের কাজ থেকে একটি চিনা হ্যান্ড গ্রেনেড, অস্ত্র, গোলাবারুদ, দুটি ম্যাগাজিন এবং ৫৭টি লাইভ রাউন্ড সহ নানা আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করেছে। গ্রেফতারের পর খানসাহেব থানায় আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হেয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…