Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Pushkar Singh Dhami:উদ্বোধনী অনুষ্ঠানে যারা যোগ দিতে চাইছেন না, তারা কখনই চায়নি রাম মন্দির তৈরি হোক : পুষ্কর সিং ধামি

Pushkar Singh Dhami
Pushkar Singh Dhami

 

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর : অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যারা আসতে চাইছেন না, অথবা যারা বলছেন আমন্ত্রণ পেলে ভেবে দেখব, তাঁদের তীব্র সমালোচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুষ্কর সিং ধামি বলেছেন, "সবাই রাম মন্দিরের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তা সম্ভব হয়েছে। সারা বিশ্বের মানুষ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যারা অস্বীকার করছেন, তাঁরা কখনই চায়নি রাম মন্দির নির্মাণ হোক।"

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীকে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তাঁরা এখনও নিজেদের সিদ্ধান্তের কথা জানাননি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উদ্বোধনী অনুষ্ঠানে নাও যেতে পারেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, আমন্ত্রণ পেলে ভেবে দেখব। বিরোধীদের এই সমস্ত মন্তব্যের সমালোচনা করেছেন ধামি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "কংগ্রেস, বিশেষ করে কপিল সিব্বল রাম মন্দিরের উন্নয়নের পথে বাধা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, তাঁদের কাছ থেকে কিছু আশা করা বৃথা।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…