Yamuna River Drops: দিল্লিতে যমুনার জলস্তর ফের নিম্নমুখী, পৌঁছল ২০৪.৪২ মিটারে

Water level ofr yamuna decrease (File Picture)
Water level ofr yamuna decrease (File Picture)

 

নয়াদিল্লি, ১৭ আগস্ট: চিন্তা কমালো যমুনা নদী। দিল্লিতে ফের বিপদসীমার নীচে নেমে গেল যমুনার জলস্তর। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দিল্লিতে যমুনার জলস্তর নেমে ২০৪.৪২ মিটারে পৌঁছে যায়, যা বিপদসীমার নীচেই। এর আগে গত মঙ্গলবার রাতে দিল্লির পুরানো রেল ব্রিজে যমুনার জলস্তর ছিল ২০৫.৩৯ মিটার, বুধবার সকালে তা একটু কমে ২০৫.৩৩ মিটারে পৌঁছয়।

আর বৃহস্পতিবার সকালে তা আরও একটু কমে ২০৪.৪২ মিটারে পৌঁছেছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাত দশটা নাগাদ বিপদসীমা (২০৫.৩৩) অতিক্রম করে ২০৫.৩৯ মিটারে পৌঁছে যায় যমুনার জলস্তর। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল ভারী বৃষ্টিপাতের কারণেই যমুনার জলস্তর নতুন করে বৃদ্ধি পাচ্ছিল। বৃহস্পতিবার যমুনার জলস্তর অনেকটাই নেমে গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…