Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 month ago

Kashmir Weather: ঠান্ডায় কাঁপছে কাশ্মীর উপত্যকা, পারদ হিমাঙ্কের নীচেই

Weather In Kashmir
Weather In Kashmir

 

শ্রীনগর, ১৩ ডিসেম্বর : তীব্র ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। উত্তর থেকে দক্ষিণ, কাশ্মীরের সর্বত্রই বাড়ছে শীতের দাপট। শ্রীনগর ও পহেলগাম-সহ অধিকাংশ স্থানে শনিবার তাপমাত্রার পারদ থাকল হিমাঙ্কের নীচেই। এমতাবস্থায় কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ ডিসেম্বরের পর্যন্ত কাশ্মীরের উঁচু পাহাড়ে তুষারপাত হতে পারে। উত্তর ও মধ্য কাশ্মীরেই মূলত হতে পারে তুষারপাত। সকালের দিকে কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রার বিশেষ কোনও তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। ২০-২১ ডিসেম্বর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে বৃষ্টি ও তুষারপাত হতে পারে।

You might also like!