Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Country

1 month ago

Delhi air pollution crisis: ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত রাজধানীর বাতাস, উদ্বিগ্ন দিল্লিবাসীরা

Delhi air pollution crisis
Delhi air pollution crisis

 

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : দিল্লির বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ অব্যাহত। যত শীত পড়ছে ততই খারাপ হচ্ছে রাজধানীর বাতাসের মান। শুক্রবার ‘খুব খারাপ’ পর্যায়ে রইল মাত্রা। এদিন সকালের তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের গড় গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) ছিল ৩৮৭, বেশ কিছু অঞ্চলে একিউআই চারশো ছাড়িয়েছে।

দিল্লির আইটিও সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে দূষণের মাত্রা ৪০৯। নিজামুদ্দিনে ও এইমস সংলগ্ন এলাকায় ৩৫১। অন্যদিকে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ সংলগ্ন এলাকায় ৩৮১, অক্ষরধাম মন্দির এলাকায়ও একিউআই ৪২০, আনন্দ বিহারে ৪৪২ একিউআই এর মাত্রা।

উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে 'ভালো', ৫১-১০০ একিউআই-কে 'সন্তোষজনক' হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে 'মাঝারি' গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে 'খারাপ' বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে 'খুব খারাপ' পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে 'গুরুতর' বলে বিবেচনা করা হয়।

You might also like!