Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bharat Nyaya Yatra : টার্গেট ১৫ রাজ্যের ১০০ জেলা! আজ মণিপুর থেকে শুরু রাহুলের ভারত ন্যায় যাত্রা

Rahul Gandhi  (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৪ জানুয়ারি থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করছেন সাংসদ রাহুল গান্ধী। গতবার ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়েছিলেন রাহুল গান্ধী। এবার পূর্বের সঙ্গে পশ্চিম ভারতকে জোড়ার অভিযানে নামছেন কংগ্রেস নেতা। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে শুরু হচ্ছে এই পদযাত্রা। ৬৭ দিনে ১৫টি রাজ্যের ১১০টি জেলার মধ্যে দিয়ে গিয়ে মুম্বইয়ে শেষ হবে এই পদযাত্রা।  

২০২২ সালের সেপ্টেম্বর মাসে কন্য়াকুমারী থেকে ভারত জোড়ো যাত্রার সূচনা করেছিলেন রাহুল গান্ধী। ২০২৩ সালে তা জম্মু-কাশ্মীরে এসে শেষ হয়। ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল কংগ্রেসের এই জনসংযোগ যাত্রা। লোকসভা নির্বাচনের আগে সেই ফর্মুলাকে কাজে লাগাতেই ফের পথে নামছেন রাহুল গান্ধী। তাঁর নেতৃত্বেই শুরু হচ্ছে ভারত ন্যায় যাত্রা।

মণিপুর থেকে শুরু হচ্ছে এই জনসংযোগ যাত্রা।  এরপর তা পৌঁছবে নাগাল্যান্ডে। সেখান থেকে এক এক করে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন পশ্চিমবঙ্গে। জানা গিয়েছে, ৫ দিনের পদযাত্রায় বাংলার ৭টি জেলার মধ্যে দিয়ে যাবে কংগ্রেসের জনসংযোগ যাত্রা।  মোট ৫২৩ কিলোমিটার পথ পেরিয়ে, এরপর বিহারে পৌঁছবেন। সেখান থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে পৌঁছবে ন্যায় যাত্রা। সেখানেই শেষ হবে এই যাত্রা।

আজ মণিপুরের থৌবাল জেলা থেকে পদযাত্রার সূচনা করবেন রাহুল। প্রথমে ইম্ফল থেকেই যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও, প্রশাসনের অনুমতি না মেলায় থৌবাল থেকে যাত্রা শুরু করা হচ্ছে। সীমীত সংখ্যক কংগ্রেস নেতাই যোগ দিতে পারবেন এই পদযাত্রায়।  মণিপুরে মোট ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…