Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Tamilnadu : এলইডি স্ক্রিনে সরিয়ে দিল তামিলনাড়ু পুলিশ, প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান দেখতে না দেওয়ার অভিযোগ বিজেপির

Tamilnadu police removed the LED screen
Tamilnadu police removed the LED screen

 

চেন্নাই, ২২ জানুয়ারি  : অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষে বাধা দেওয়ার অভিযোগ উঠল তামিলনাড়ু পুলিশের বিরুদ্ধে। এই অনুষ্ঠানটি দেখার জন্য কামাক্ষী আম্মান মন্দিরে এলইডি স্ক্রিনটি লাগানো হয়েছিল, সেটি সরানোর অভিযোগ উঠল তামিলনাড়ু পুলিশের বিরুদ্ধে। বিজেপির পক্ষ থেকে এই অভিযোগটি করা হয়েছে। তামিলনাড়ুর পুলিশ সাদা পোশাকে এসে সেই স্ক্রিনটি খুলে দেয় বলে অভিযোগ বিজেপির।

এই বিষয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে অভিযোগ করেছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, ডিএমকে-নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ধর্মীয় উৎসবের দমন এবং হিন্দুদের অধিকার লঙ্ঘন করছে। হিন্দুবিরোধী ডিএমকে এখন প্রধানমন্ত্রীর প্রতি ঘৃণা প্রকাশ করে পুলিশ বাহিনী দিয়ে জনগণের আশা-আকাঙ্খা দমন করছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…