Sukhvindar Singh Sukhu : শুক্রবার ভারত জোড়া যাত্রায় যোগ দেবেন সুখু

Sukhvindar Singh Sukhu
Sukhvindar Singh Sukhu

 

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর  : ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে শুক্রবার রাজস্থান যাচ্ছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিকদের সুখু বলেন, তিনি আগামীকাল ৪০ জন কংগ্রেস বিধায়ক এবং রাজ্য সভাপতির সাথে ভারত জোড়ো যাত্রায় যোগ দিতে রাজস্থানে যাচ্ছেন।

আগামীকাল ১৬ ডিসেম্বর ভারত জোড়ো যাত্রা ১০০ দিন পূর্ণ করছে। এই উপলক্ষে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী রাজস্থান প্রদেশ কংগ্রেস অফিসে একটি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। এরপর আলওয়ারে জনসভায় ভাষণ দেবেন রাহুল গান্ধী।

প্রসঙ্গত, হিমাচল প্রদেশে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে কংগ্রেস জিতেছে। দলের হাইকমান্ড সুখবিন্দর সিং সুখুকে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে। সুখু তার বিধায়কদের নিয়ে বুধবার সিমলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…