Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Gyanvapi Mosque: ধাক্কা মুসলিম পক্ষে !জ্ঞানবাপী মসজিদের পুজোর অনুমতি বহাল এলাহাবাদ হাইকোর্টের

Gyanvapi Mosque
Gyanvapi Mosque

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এলাহাবাদ হাইকোর্টে ধাক্কা মুসলিম পক্ষের। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুজো। তার আগে পুজো বন্ধ নয় কোনও ভাবেই। নিম্ন আদালতের রায় বহাল রেখেই জানাল এলাহাবাদ হাইকোর্ট। পরবর্তী শুনানি। ৬ ফেব্রুয়ারি। ততদিন পর্যন্ত মসজিদের বেসমেন্টে পুজো চলবে।

এএসআইয়ের (ASI) রিপোর্টে বলা হয়েছে মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও মিলেছে। সেই সঙ্গেই হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও থাকার কথা উল্লেখ ছিল রিপোর্টে। অস্বিত্ব মিলেছে মধ্যযুগীয় দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যও। সেই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পুজো করার দাবিতে বারাণসীর জেলা আদালতের দ্বারস্থ হয়। দিন দুই আগেই ‘ব্যাস কা তয়খানা’ চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল বারাণসীর জেলা আদালত। সেই নির্দেশের কয়েক ঘণ্টা পরে মধ্য রাতেই শুরু হয় পুজোপাঠ, আরতি। প্রশাসনের উপস্থিতিতেই পুজো শুরু করেছে হিন্দু পক্ষ।

জেলা আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। বৃহস্পতিবার রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেন মুসলিম পক্ষ। ওই আবেদনে বলা হয়, হিন্দু পক্ষের সঙ্গে যোগসাজেশে যোগী প্রশাসন রাতের মধ্যেই জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে লেগে পড়েছে। অতএব, দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যদিও মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাই কোর্টে যেতে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে।

তার পরই এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। কিন্তু সেখানেও স্বস্তি মিলল না। এলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দিল, মামলা চলাকালীন পুজো করা বন্ধ হবে না। বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল জানিয়ে দিয়েছেন, সরকারকে মসজিদ চত্বরের বাইরে এবং ভিতরের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…