Breaking News
 
CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি

 

Sheikh Hasina: দু'দিনের সফরে ভারতে এলেন শেখ হাসিনা, স্বাগত জানালেন কীর্তি বর্ধন সিং

Seikh Hasina came in India (File Picture)
Seikh Hasina came in India (File Picture)

 

নয়াদিল্লি, ২১ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণ গ্রহণ করে ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দু'দিনের ভারত সফর এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন শেখ হাসিনা। এক মাসের ব্যবধানে ফের ভারতে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

শুক্রবার বিকেলে দিল্লিতে এসে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। দুই দিনের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাত করার কথা রয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…