Breaking News
 
Suvendu Adhikari: বিনিয়োগ টানতে বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের, পিএফ থেকে বিদ্যুৎ মাশুলে একগুচ্ছ ছাড় Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

 

Delhi airport roof collapse:দিল্লি বিমানবন্দরের ছাদ ভেঙে মৃত্যু একজনের, আহত কমপক্ষে ৫ জন

Delhi airport roof collapse
Delhi airport roof collapse

 

নয়াদিল্লি, ২৮ জুন : বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লিতে ঘটে গেল অঘটন! দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ভেঙে পড়ল ছাদ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, এছাড়াও আহত হয়েছেন ৫ জন। দমকল জানিয়েছে, শুক্রবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে পড়েছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারপু এক্স মাধ্যমে জানিয়েছেন, "আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।" দিল্লি দমকলের ডিরেক্টর অতুল গর্গ বলেছেন, দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এ ছাদ ভেঙে মোট একজনের মৃত্যু হয়েছে ও ৫ জন আহত হয়েছেন। দিল্লি বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, "সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর পুরানো প্রস্থান ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ সকাল ৫টা নাগাদ ভেঙে পড়ে। সেখানে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।" বিমানবন্দরের ছাদ ভেঙে এক নম্বর টার্মিনালে দাঁড়িয়ে থাকে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…