Manipur : মণিপুরের নোনে জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা !পড়ুয়া-সহ অন্তত ১৫ জনের মৃত্যু, আহত বহু

school bus accident in Noney
school bus accident in Noney

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মণিপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুল বাস। বুধবার সকালের ওই দুর্ঘটনায় খাদে পড়ে গেল স্কুল বাস। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়া-সহ বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রের খবর।  

থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ পডুয়াদের নিয়ে দু’টি বাস শিক্ষামূলক ভ্রমণে খৌপুমের দিকে যাচ্ছিল। সে সময়ই বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়েরা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ শুরু করেন।  

দুর্ঘটনায় আহত হয়েছেন বহু পড়ুয়া। তাদের কয়েক জনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।  


( খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি জানতে আমাদের পেজে চোখ রাখুন )

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…