Saurashtra, Gujarat was shaken by a mild earthquake:মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল সৌরাষ্ট্রের ভাবনগর

Saurashtra, Gujarat was shaken by a mild earthquake
Saurashtra, Gujarat was shaken by a mild earthquake

 

রাজকোট, ৮ সেপ্টেম্বর : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের সৌরাষ্ট্রের কিছু এলাকা। শুক্রবার ভোর ৪.১৫ মিনিটে ভাবনগর জেলায় মৃদু ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ৩.৫। ভূমিকম্পের কেন্দ্র বিন্দু পালিতানা থেকে ৩০ কিলোমিটার গভীরে বলে জানা গেছে।

ভূমিকম্পের কম্পন সাধারণত সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলে হয়। শুক্রবার ভোর ৪.১৫ মিনিটে ভাবনগর জেলার ঘোঘা, তালাজা, পালিটান এবং সিহোর কেঁপে ওঠে। যখন কম্পন অনুভূত হয় তখন বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। কম্পন অনুভূত হওয়ার পর পরই অনেকে ঘর থেকে বেরিয়ে আসে। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। তবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…