Breaking News

 

Country

2 years ago

Mohan Bhagwat:ভোট দিলেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত, বললেন ভোট দেওয়া আমাদের কর্তব্য

Mohan Bhagwat
Mohan Bhagwat

 

নাগপুর, ১৯ এপ্রিল : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত শুক্রবার সকাল সকালই ভোট দিতে বুথে পৌঁছে যান। মহারাষ্ট্রের নাগপুরের একটি বুথে গিয়ে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর আঙুল দেখিয়ে বুঝিয়ে দেন, তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সমস্ত দেশবাসীর কাছে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, "ভোট দেওয়া আমাদের কর্তব্য ও আমাদের অধিকার। ১০০ শতাংশ ভোট হওয়া উচিত। আমি নিজের ভোট দিয়েছি।"

You might also like!