Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Salman Khurshid : রাহুল গান্ধী রাম নন, তবে ভগবানের দেখানো পথ অনুসরণ করতে পারেন : সলমন খুরশিদ

Salman Khurshid
Salman Khurshid

 

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর : কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্পর্কে নিজের পূর্ববর্তী বক্তব্য থেকে কিছুটা পিছপা হলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ। এবার তিনি বললেন, রাহুল গান্ধী রাম নন, তবে ভগবান রামের দেখানো পথ তিনি অনুসরণ করতে পারেন। বুধবার সকালে কংগ্রেসের ১৩৮ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই জবাব দিয়েছেন সলমন খুরশিদ।

এর আগে রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করেছিলেন সলমন খুরশিদ। সেই মন্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হন খুরশিদ। বিজেপির পাশাপাশি সমালোচিত হয়েছেন নানা মহল থেকে। এবার সলমন খুরশিদ বলেছেন, রাহুল গান্ধী রাম নন, তবে ভগবান রামের দেখানো পথ তিনি অনুসরণ করতে পারেন। তাঁরা (বিজেপি) বলছেন আপনি সেই পথ অনুসরণ করতে পারেন না। ভগবান রামের পরিবর্তে রাবণের পথ অনুসরণ করছে তাঁরা, তাতে আমাদের আপত্তি রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…