Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Mahatma Gandhi: মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা কৃতজ্ঞ দেশবাসীর, স্মরণ বিজেপির

Mahatma Gandhi (File Picture)
Mahatma Gandhi (File Picture)

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি: জাতির জনক মহাত্মা গান্ধীকে মঙ্গলবার তাঁর ৭৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন গোটা দেশবাসীর। এদিন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। উল্লেখ্য, প্রতি বছর মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীকে দেশে শহীদ দিবস হিসেবে পালন করা হয়।

ভারতীয় জনতা পার্টি, এদিন সকালে বিজেপির পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে তাঁকে স্মরণ করে পোস্টে করেছে,, "আমরা জাতির পিতা মহাত্মা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই, যিনি বিশ্বে সত্য ও অহিংসার পথ প্রশস্ত করেছিলেন।"

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লির বিড়লা হাউসে প্রার্থনা সভায় যাওয়ার সময় বাপুকে যখন গুলি করা হয়, তখন তাঁর মুখ থেকে শেষ শব্দটি বেরিয়েছিল 'হে রাম'। শহীদ দিবসে রাজঘাটে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা সংগ্রামের সময় মহাত্মা গান্ধীর অভূতপূর্ব অবদানকে স্মরণ করে দেশবাসী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…