
নয়াদিল্লি, ৭ এপ্রিল : স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি ও এনসিআর অঞ্চল। মঙ্গলবার সকালে নতুন দিল্লিতে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে, হালকা বৃষ্টি জাতীয় রাজধানীতে ক্রমবর্ধমান তাপমাত্রা থেকে সাময়িক স্বস্তি এনে দিয়েছে। শহরের বিভিন্ন অংশে হালকা বৃষ্টির পর আবহাওয়া মনোরম হয়ে উঠেছে। তাপমাত্রার লক্ষণীয় হ্রাস কিছুটা স্বস্তি দিয়েছে।
বৃষ্টিপাতের ফলে বাতাসের গুণগতমানের সামান্য উন্নতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির বাতাসের গুণমান সূচক (একিউআই) ছিল ১১৭, যা “মাঝারি” হিসেবে শ্রেণীবদ্ধ। যদিও এটি পূর্বের খারাপ অবস্থা থেকে সামান্য উন্নতি। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লিতে বুধবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।
