Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu:বিজওয়াড়ায় পুরোদমে চলছে ত্রাণ ও উদ্ধারকাজ, জনগণকে অভয় দিলেন মুখ্যমন্ত্রী নাইডু

Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu
Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu

 

বিজওয়াড়া, ২ সেপ্টেম্বর : প্রবল বৃষ্টিতে অন্ধ্রপ্রদেশের বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি। বিস্তীর্ণ এলাকা জলের তলায়। ঘর-বাড়ি, রাস্তাঘাট সব ডুবে গিয়েছে। জনজীবন কার্যত বিপর্যস্ত। টানা বৃষ্টিতে বিঘা বিঘা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে পুরোদমে।

এই পরিস্থিতিতে সোমবার সকালে বিজওয়াড়ায় বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। সোমবার সকালেই বিজওয়াড়ায় বোটে চেপে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী নাইডু। পরে মুখ্যমন্ত্রী নাইডু বলেন, "আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। ১১০টি নৌকা বর্তমানে খাদ্য সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদানের জন্য কাজ করছে। আমি নিয়মিত বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আধিকারিকরা নিরন্তর কাজ করছেন। গত রাত থেকে বন্যা কবলিত অনেক এলাকা পরিদর্শন করেছি। জনগণের আতঙ্কিত হওয়া উচিত নয়। আমরা বন্যা কবলিত অঞ্চলে কমান্ড ও কন্ট্রোল সেন্টার স্থাপন করছি।"

You might also like!