Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

Bihar Floods: বিহারে বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে ব্যথিত রাহুল ও খাড়গে

Rahul Gandhi, Mallikarjun Kharge on Bihar Floods
Rahul Gandhi, Mallikarjun Kharge on Bihar Floods

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : বিহারে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় ব্যথিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার এক্স মাধ্যমে রাহুল গান্ধী উল্লেখ করেন, "বিহারে ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এই বিপর্যয়ে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। আমি কংগ্রেস কর্মীদের আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন এগিয়ে আসেন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করেন। একই সঙ্গে, আমি আশা করি সরকার ও প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনা করবে এবং নিশ্চিত করবে যেন জরুরি সহায়তা যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছয়।"

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স মাধ্যমে জানান, "বিহারে বন্যায় প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ১৫টি জেলায় প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার গ্রামে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে সরকারের অগ্রাধিকার হওয়া উচিত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া নিশ্চিত করা। ত্রাণ, উদ্ধারকাজ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনের কাজে সরকার ও প্রশাসনকে কোনও ত্রুটি রাখা চলবে না এবং অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে সাহায্য পৌঁছে দিতে হবে। আমি সমস্ত কংগ্রেস কর্মীর কাছে আহ্বান জানাচ্ছি, তাঁরা যেন ক্ষতিগ্রস্ত এলাকায় এগিয়ে আসেন এবং মানুষের পাশে দাঁড়িয়ে সম্ভাব্য সবরকম সহায়তা প্রদান করেন। এই কঠিন সময়ে সমগ্র দেশ বিহারের পাশে রয়েছে।"

You might also like!