Punjab:গুরুদ্বারের দখল নিয়ে অশান্তি কাপুরথালায; নিহঙ্গদের সংঘর্ষে পড়ে পুলিশ কর্মী নিহত, আহত দু'জন

Clash over gurdwara in Punjab
Clash over gurdwara in Punjab

 

কাপুরথালা, ২৩ নভেম্বর : গুরুদ্বারের দখল নিয়ে অশান্ত হয়ে উঠল পঞ্জাবের কাপুরথালায; নিহঙ্গদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পড়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন দু'জন। একজন নিহঙ্গ যে গাছের উপরে ছিল, সে গুলি চালায় বলে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন কনস্টেবল জসপাল সিং। গুরুদ্বার আকাল বুঙ্গার দখল নিয়ে নিহঙ্গদের দু'টি গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছি, খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুদ্বারটি ঐতিহাসিক গুরুদ্বার বের সাহেবের সামনে অবস্থিত।

একজন নিহঙ্গ যে গাছের উপরে ছিল, সে গুলি চালায় বলে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন হাবিলদার জসপাল সিং। ওই পুলিশ কর্মী কাপুরথালার মানিয়ালা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। রাজ্যসভার সাংসদ বলবীর সেচেওয়াল সিভিল হাসপাতালে ভর্তি হওয়া ৬ জন পুলিশ কর্মীর সঙ্গে দেখা করেছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…