Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Priyanka Gandhi: সংক্রমণ কমায় হাসপাতাল থেকে ছুটি প্রিয়াঙ্কার!

Rahul Gandhi & Priyanka Gandhi (File Picture)
Rahul Gandhi & Priyanka Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শুক্রবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কলকাতা থেকে ফিরেই তাঁরে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। কী কী গুরুতর সমস্যা ছিল তাঁর? কোন রোগে আক্রান্ত হয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক? ইতিমধ্যেই দিল্লির হাসপাতালের মেডিক্যাল টিম প্রিয়াঙ্কা গান্ধী বঢরার হেলথ বুলেটিন জানিয়েছে।

কংগ্রেস সূত্রে খবর পাওয়া গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর ডিহাইড্রেশনের সমস্যা হয়েছিল। হাসপাতালের মেডিক্যাল টিম তাঁকে পরীক্ষা করে জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী পেটের সংক্রমণ হয়েছিল। প্রসঙ্গত, গত বুধবার প্রিয়াঙ্কা গান্ধী একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে কলকাতায় এসেছিলেন। কলকাতা থেকে দিল্লি ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া কন্যা। জানা যায়, গত শুক্রবার তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করতে হয়। পেটের যন্ত্রণায় ভুগছিলেন প্রিয়াঙ্কা। তিন-চারদিন ধরে একাধিক পরীক্ষা হয় কংগ্রেসের সাধারণ সম্পাদকের। এরপর তাঁর শারীরিক অবস্থার বেশ কিছুটা উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছুটি মিলেছে সোমবার।

গত শুক্রবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগদানের কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধীর। উত্তর প্রদেশে এই যাত্রা প্রবেশ করার পরই দাদার সঙ্গে যাত্রায় পা মেলানোর কথা ছিল তাঁর। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে তিনি ন্যায় যাত্রায় যোগ দিতে পারেননি। নিজেই সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন সোনিয়া কন্যা।

অন্যদিকে, চলতি বছর লোকসভায় প্রিয়াঙ্কার ডেবিউ করার বিষয়টি কার্যত পাকা। মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া নিরাপদ রায়বরেলি আসনে তিনি প্রার্থী হতে চলেছেন বলে দলীয় সূত্রে খবর। আর তেমনটা হলে একই রাজ্য থেকে গান্ধী পরিবারের দুই সন্তানকেই লড়াইয়ের ময়দানে নামতে দেখা যাবে। এবারও আমেঠি থেকে স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধী। দলীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোনিয়া গান্ধী নিজের রায়বরেলি আসনের ব্যাটন তুলে দিতে চলেছেন প্রিয়াঙ্কার হাতে। রাহুল গান্ধীও চাইছেন বোন এ বছর লোকসভায় লড়ুক। দীর্ঘদিন ধরে রায়বরেলি আসনটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০১৯ সালে কংগ্রেসের ধরাশায়ী অবস্থাতেও সোনিয়া গান্ধী এই আসন ধরে রেখেছিলেন। ফলে ডেবিউ করার জন্য প্রিয়াঙ্কার কাছে এর চেয়ে সেফ আসন আর হবে না, এমনটাই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাও কার্যত স্ত্রীর ভোটের ময়দানে নামার বিষয়টি নিশ্চিত করেছিলেন সংবাদমাধ্যমে। ফলে অনুমান করা হচ্ছে প্রার্থীতালিকায় তাঁর নাম ঘোষণা কেবলমাত্র সময়ের অপেক্ষা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…