Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Loksabha Election 2024 : লোকসভা ভোটের প্রস্তুতি শুরু পরিস্থিতি খতিয়ে দেখতে রবি থেকে রাজ্য সফরে ‘ফুল বেঞ্চ’

Election Commission  (File picture)
Election Commission (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনো মাস দু’য়েক বাকি দেশের ১৮তম লোকসভা নির্বাচন ঘোষণার। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহ থেকেই কমিশনের ফুল বেঞ্চ রাজ্যওয়াড়ি সফর শুরু করছে।শুক্রবার কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হবে কমিশনের রাজ্যসফর। আগামী ৭ থেকে ১০ জানুয়ারি দক্ষিণ ভারতের ওই দুই রাজ্যে ঘুরে ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল।

তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সরকারের গুরুত্বপূর্ণ পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে ভোটের প্রস্তুতির খতিয়ান নেবে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার এবং দুই নির্বাচন কমিশনার বৈঠক করতে পারেন সংশ্লিষ্ট দুই রাজ্যের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারদের সঙ্গেও। পাশাপাশি, বিভিন্ন স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে কমিশনের তিন শীর্ষ আধিকারিক আলোচনা করতে পারেন বলে সূত্রের খবর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…