Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Giriraj Singh: মহাগঠবন্ধনে রাজনৈতিক অস্থিরতা অনিবার্য : গিরিরাজ সিং

Giriraj Singh (File Picture)
Giriraj Singh (File Picture)

 

পাটনা, ২৮ জানুয়ারি: মহাগঠবন্ধনে রাজনৈতিক অস্থিরতা অনিবার্য। কটাক্ষের সুরে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, "সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে বিজেপি।" বিহারে সাম্প্রতিক রাজনৈতিক পরস্থিতি নিয়ে রবিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন গিরিরাজ সিং। তিনি বলেছেন, "মহাগঠবন্ধনে রাজনৈতিক অস্থিরতা অনিবার্য।আমরা সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছি, যখন কোনও রাজনৈতিক কর্মকাণ্ড ঘটে, তখন সমাজ ও রাজনৈতিক দলগুলির জন্য ভালো-মন্দ প্রভাব থাকাটাই স্বাভাবিক। বিহারে বিজেপি শক্তিশালী দল। আমরা গতকাল আমাদের বিধায়কদের সঙ্গে একটি বৈঠক করেছি, এবং আমরা আজও একটি বৈঠক করব।"

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আরও বলেছেন, "বিজেপি নীরব দর্শক নয়, পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি পরিষ্কার হলে নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজেপি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…