Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Haryana:হরিয়ানায় রাজনৈতিক সংকট, ‘শরিকি কোন্দলে’ ইস্তফা মুখ্যমন্ত্রী খট্টরের

Manohar Lal Khattar
Manohar Lal Khattar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লোকসভা ভোটের আগে মহানাটক হরিয়ানায় (Haynana)। শরিক দলের সঙ্গে আসন রফা নিয়ে সংঘাতে মঙ্গলবার সকালে ইস্তফা দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। বিজেপি-জেজেপি জোটের মধ্যে বিবাদের মধ্যেই মঙ্গলবার পদত্যাগ করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর । তিনি ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা আজ হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়র কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন ।

লোকসভা নির্বাচনের মুখে আসন ভাগাভাগি নিয়ে বিবাদের জেরে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি এবং জননায়ক জনতা পার্টি (জেজেপি)-র জোটে ফাটল ধরবে বলে জল্পনা চলছিল ৷ তারই মধ্যে আজ সকালে ইস্তফা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ও তাঁর গোটা মন্ত্রিসভা ৷ সূত্র জানিয়েছে, খট্টর চণ্ডীগড়ে সমস্ত বিজেপি বিধায়কদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছে । তিনি সাতজন নির্দল বিধায়ককেও আমন্ত্রণ জানিয়েছেন । সেই বৈঠকেই স্থির হতে পারে হরিয়ানার রাজনীতির ভবিষ্যতের রূপরেখা ৷ জেজেপিকে জোটের বাইরে রেখে হরিয়ানায় বিজেপির ভবিষ্যৎ কী হতে পারে, তা নিয়ে আলোচনা করার কথা রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাথমিক এজেন্ডায় ৷

হরিয়ানায় বর্তমানে 90 সদস্যের বিধানসভায় বিজেপির 41 জন বিধায়ক রয়েছে এবং জেজেপি-র রয়েছে 10 জন বিধায়ক । সাতজন নির্দল বিধায়কের মধ্যে ছয়জনের সমর্থনও রয়েছে শাসকজোটের পাশে ৷ প্রধান বিরোধী দল কংগ্রেসের 30 জন বিধায়ক এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল ও হরিয়ানা লোকহিত পার্টির একটি করে আসন রয়েছে ।

বিজেপি এবং জেজেপি-র মধ্যে আসন ভাগাভাগির অমীমাংসিত ইস্যু থেকে এই ফাটল দেখা দিয়েছে । সোমবার হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং আসন বণ্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি । উচ্চপর্যায়ের আলোচনার পরও পারস্পরিক সমঝোতার মাধ্যমে আসন বণ্টনের ফর্মুলা তৈরি হয়নি বলে জানা গিয়েছে ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…