
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : আজ রবিবার ২০২২ সালের শেষ মন কি বাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতের ৯৬তম সংস্করণ আজ সকাল ১১টায় প্রচারিত হবে।
গত পর্বে প্রধানমন্ত্রী মোদী ২৫ ডিসেম্বরের জন্য নির্ধারিত মন কি বাত-এর পর্বের জন্য বিষয়গুলি ভাগ করার জন্য লোকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নমো অ্যাপ এবং মাইগভ অ্যাপে লিখতে বা ১৮০০-১১-৭৮০০-এ তাদের বার্তা রেকর্ড করার জন্য প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন।
এবার হবে মন-কি-বাত অনুষ্ঠানের ৯৬-তম পর্ব। প্রধানমন্ত্রীর মন-কি-বাত অনুষ্ঠান শোনা যাবে আকাশবাণী ও দূরদর্শনের প্রায় সবকটি প্রচার তরঙ্গে বেলা ১১-টা থেকে। এছাড়াও পিএমও, এআইআর, নিউজ, ডিডি নিউজ, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। প্রধানমন্ত্রীর মনের কথা শোনার জন্য দেশবাসীও যথেষ্ট উদগ্রীব থাকেন। এবার প্রধানমন্ত্রী কী বার্তা দেন, তা জানার অপেক্ষায় গোটা দেশ।
