Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi : এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ : প্রধানমন্ত্রী

Narendra Modi (File picture)
Narendra Modi (File picture)

 

নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার ও ইতিবাচক ছাপ রেখে যাওয়ার সুযোগ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা, আমি সমস্ত সাংসদদের কাছে অনুরোধ করছি, নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন না।

বুধবার সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে বিঘ্ন না ঘটানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমি আশা করছি, যে সমস্ত সাংসদরা গণতান্ত্রিক মূল্যবোধকে ছিঁড়ে ফেলার অভ্যাসে নিয়োজিত রয়েছেন তাঁরা সাংসদ হিসাবে নিজেদের মেয়াদে কী করেছেন তা আত্মদর্শন করবেন। যাঁরা সংসদে ইতিবাচক অবদান রেখেছেন তাঁদের সবাই মনে রাখবে। তবে যারা বিঘ্ন ঘটিয়েছেন সেই সদস্যরা, খুব কমই মনে থাকবেন। এই বাজেট অধিবেশন অনুতপ্ত হওয়ার এবং ইতিবাচক পদচিহ্ন রেখে যাওয়ার একটি সুযোগ। আমি সমস্ত সাংসদকে এই সুযোগ হাতছাড়া না করার এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য অনুরোধ করছি।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…