Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bus Accident In Tamil Nadu :শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রী বোঝাই বাস, মৃত্যু তামিলনাড়ুর এক পুণ্যার্থীর

Bus Accident In Tamil Nadu
Bus Accident In Tamil Nadu

 

কোট্টায়াম, ৮ জানুয়ারি : শবরীমালা মন্দির যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রী বোঝাই একটি বাস। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তামিলনাড়ুর এক পুণ্যার্থীর। এছাড়াও ১০ জন পুণ্যার্থী কমবেশি আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বাসে কমপক্ষে ২২ জন ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে একদল তীর্থযাত্রী বাসে করে শবরীমালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাসটি মুন্ডাক্কায়ামে বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসে মোট ২২ জন তীর্থযাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃতের নাম, রামকৃষ্ণ সেলভারাজ। দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ১০ জন তীর্থযাত্রী। পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…