Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 weeks ago

BPSC, BPSSC Protest: চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান ঘিরে উত্তপ্ত পাটনা! SI-BPSC পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ

large number of students staged a massive protest in Patna on Tuesday
large number of students staged a massive protest in Patna on Tuesday

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভে সরব চাকরিপ্রার্থীরা। এবার সেই ক্ষোভের আঁচ পৌঁছল বিহারের রাজপথে। মঙ্গলবার পাটনায় সাব-ইনস্পেকটর নিয়োগ, BPSC-র ৭০তম পরীক্ষা এবং BSSC-সহ একাধিক নিয়োগ সংক্রান্ত বিষয়ে ১৩ দফা দাবি সামনে রেখে বড়সড় বিক্ষোভে শামিল হন পরীক্ষার্থীরা। গান্ধী ময়দান থেকে রাজভবনের উদ্দেশে মিছিল শুরু করেন তাঁরা। তবে কিছুটা এগোতেই মিছিলের পথ আটকে দেয় পুলিশ ও CRPF। ফলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের টানাপড়েন তৈরি হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

এ দিন গান্ধী ময়দান থেকে রাজভবনের দিকে এগোতে শুরু করেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী । জেপি গোলম্বরের কাছে তাঁদের পথ আটকায় পাটনা পুলিশ এবং CRPF। মিছিল আটকাতে রাস্তায় বসানো হয়েছিল ব্যারিকেড। কিন্তু ব্যারিকেডের সামনে পৌঁছে কয়েকজন পরীক্ষার্থী তাতে উঠে পড়েন এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর পরে কয়েকজন ব্যারিকেড পার করার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। বিক্ষোভকারীদের একাংশ এগজ়িবিশন রোড হয়ে ডাকবাংলো চৌরাস্তার দিকে এগোনোর চেষ্টা করেন। সেখানেও পুলিশ তাঁদের আটকে দেয়। মিছিল যাতে আর সামনে এগোতে না পারে, তার জন্য ওই এলাকাতেও ব্যারিকেডিং করা হয়েছিল। ফলে রাজভবন পর্যন্ত পৌঁছতে পারেননি আন্দোলনকারীরা। 

বিক্ষোভকারী পরীক্ষার্থীদের অন্যতম দাবি ১,৭৯৯ পদে সাব-ইনস্পেকটর নিয়োগ পরীক্ষা বাতিল করতে হবে। তাঁদের অভিযোগ, ওই নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে অর্থনৈতিক অপরাধ দমন শাখা বা EOU তদন্ত করছে। কিন্তু তদন্ত চললেও এখনও পরীক্ষা বাতিল করা হয়নি বলে ক্ষোভ পরীক্ষার্থীদের। আন্দোলনকারীদের বক্তব্য, যখন নিয়োগ পরীক্ষায় গরমিলের অভিযোগের তদন্ত চলছে, তখন পরীক্ষা বাতিল করে ফের স্বচ্ছ ভাবে পরীক্ষা নেওয়া উচিত। তাঁদের দাবি, শুধুই তদন্তের আশ্বাস দেওয়া হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু সাব-ইনস্পেকটর নিয়োগ নয়, বিহার স্টাফ সিলেকশন এবং বিহার পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিসেস কমিশনের ৭০তম পরীক্ষার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, এই পরীক্ষাতেও বড় ধরনের অনিয়ম হয়েছে। তাই পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি BSSC-এর পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষাকে ঘিরে সমস্যা তৈরি হলেও পরীক্ষার্থীদের দাবির যথাযথ সমাধান করা হচ্ছে না। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বারবার পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তের আশ্বাস দিচ্ছে। কিন্তু পরীক্ষার্থীদের স্বার্থে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁদের দাবি, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা এবং দ্রুত নিয়োগ নিশ্চিত না হলে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, ১৩ দফা দাবি দ্রুত মেনে না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে। মঙ্গলবারের রাজভবন অভিযান পুলিশ আটকে দিলেও তাঁদের আন্দোলন থামছে না বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা।


You might also like!