Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Uttar Pradesh:আরও দুই নেকড়েকে ধরতে অভিযান জারি, বাহরাইচে পাকড়াও মোট ৪ মানুষখেকো

Operation launched to catch two more wolves, captured in Bahraich and killed a total of 4 people
Operation launched to catch two more wolves, captured in Bahraich and killed a total of 4 people

 

বাহরাইচ, ৩০ আগস্ট : উত্তর প্রদেশের তরাই অঞ্চলে এখনও দাপিয়ে বেড়াচ্ছে মানুষখেকো দুই নেকড়ে। ওই দুই নেকড়েকে পাকড়াও করতে শুক্রবার সকালেও বন দফতরের অভিযান জারি রয়েছে। প্রধান বন সংরক্ষক কেন্দ্রীয় অঞ্চল রেণু সিং বলেছেন, এখনও পর্যন্ত ৪টি নেকড়ে ধরা পড়েছে। দু'টি নেকড়ে এখনও বাকি আছে, সেগুলি ধরার প্রস্তুতি চলছে। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।

বন দফতর সূত্রের খবর, গত দেড় মাসে নেকড়ের শিকার হয়েছে ছ’টি শিশু-সহ ৮ জন। জখম ২২ জন। বহরাইচ জেলার মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই মূলত ঘটছে নেকড়ের হানার ঘটনা। নেকড়ের আতঙ্কে রীতিমতো তটস্থ ছিলেন সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলির বাসিন্দারা। অবশেষে ৪টি নেকড়ে ধরা পড়েছে, বাকি রয়েছে আরও দু'টি।

You might also like!