Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 year ago

Railway Police caught fake Indian notes : বঙাইগাঁওয়ে জাল ভারতীয় নোট সহ গ্রেফতার এক

Bangaigaon railway station (symbolic picture)
Bangaigaon railway station (symbolic picture)

 

বঙাইগাঁও (অসম), ৫ সেপ্টেম্বর  : বঙাইগাঁও জেলার সদরে নিউ বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)-এর অভিযানে উদ্ধার হয়েছে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট। জাল নোট কারবারে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতকে উত্তরপ্রদেশের বাসিন্দা জনৈক সাব্বির বলে পরিচয় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার জিআরপি থানা কৰ্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার রাতে নিউ বঙাইগাঁও রেলওয়ে জংশনে জিআরপি কর্মীরা তাঁদের কর্তব্য পালন করছিলেন। সন্দেহজনক অবস্থায় সাব্বিরকে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করেন জিআরপি কর্মীরা। কথাবার্তায় অসংগতি দেখে তার শরীর এবং লটবহরে তালাশি চালিয়ে ১ লক্ষ ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করেন কর্মীরা। জাল নোট সহ সাব্বিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ এবং জাল নোট পাচার সংক্রান্ত আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জাল নোটের উৎস সম্পর্কে তদন্ত শুরু করেছে জিআরপি।

You might also like!